বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিরাপদ ও মানসম্মত মাংসপণ্য সরবরাহকারী উদ্যোগ ‘মিট ব্রোজ’ এবার অনলাইনে যাত্রা শুরু করেছে। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম। এর মাধ্যমে এখন থেকে গ্রাহকেরা ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: শওকত আলী এবং অধ্যাপক ড. মো: ইলিয়াস হোসেন। এছাড়া বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের আহ্বায়ক শেখ মো. মিরাজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মিট ব্রোজের উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীসহ সাধারণ ভোক্তাদের কাছে নিরাপদ, তাজা ও প্রক্রিয়াজাত মাংসপণ্য সহজলভ্য দামে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে ক্যাম্পাসে তাদের তিনটি বিক্রয়কেন্দ্র রয়েছে।
প্রতিষ্ঠানটির যৌথ উদ্যোক্তা মোহাম্মদ মাসুম বলেন, শুরুতে কেআর মার্কেট এলাকায় একটি বিক্রয়কেন্দ্র থেকে কার্যক্রম শুরু হলেও দেড় বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির পরিধি বেড়েছে। বর্তমানে প্রায় ৩৫ ধরনের মাছ ও মাংসজাত পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে রুই, পাবদা, ইলিশ, বাগদা ও গলদা চিংড়ি, বিভিন্ন ধরনের স্টেক এবং সমুদ্রের মাছ।
পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, সমুদ্রের মাছ সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে, বাগদা ও গলদা চিংড়ি খুলনা ও সাতক্ষীরা থেকে সংগ্রহ করা হয়। গরুর মাংস ও স্বাদুপানির মাছ আনা হয় ময়মনসিংহের স্থানীয় বাজার থেকে। উদ্যোক্তারা নিজেরাই পণ্য সংগ্রহ, মান যাচাই ও প্যাকেজিংয়ের পুরো প্রক্রিয়া তদারকি করেন। মানে সামান্য ত্রুটি থাকলেও সেই পণ্য বিক্রির জন্য রাখা হয় না।
গ্রাহকদের সাড়া সম্পর্কে মোহাম্মদ মাসুম বলেন, শুরুতে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ২০ টাকা থেকে ১০০ টাকার ছোট প্যাকেজে পণ্য বিক্রি করা হতো। এখন পরিবারের চাহিদা বিবেচনায় আধা কেজি ও এক কেজির প্যাকেজও যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক বিক্রি এক লাখ টাকার বেশি। ক্রেতাদের প্রায় ৭০ শতাংশ নারী এবং ৩০ শতাংশ পুরুষ।
তিনি আরও বলেন, গ্রাহকদের কেনাকাটা আরও সহজ করতে অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। ক্যাম্পাস থেকে কেওয়াটখালী পর্যন্ত ডেলিভারি চার্জ ৩০ টাকা এবং ময়মনসিংহ সদরের অন্যান্য এলাকায় ৬০ টাকা। তবে ৫০০ টাকার বেশি মূল্যের অর্ডারে ডেলিভারি দেওয়া হবে বিনা মূল্যে।
.png)
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন