ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন লায়ন মোঃ জাহাঙ্গীর আলম

আশার আলো মানবিক ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশার আলো মানবিক ফাউন্ডেশনের  নব-নির্বাচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো মানবিক ফাউন্ডেশন এর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৮) গঠন অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। গত ২৯শে এপ্রিল বুধবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোঃ আবদুর নুর। সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন মোঃ আলমগীর। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিদায়ী ও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন মোঃ জাহাঙ্গীর আলম বলেন, "অসহায় ও আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা নিঃসন্দেহে একটি মহৎ কর্ম। আশার আলো মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আগামীতে মানবিক কাজে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করার এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় ইচ্ছা পোষণ করছি।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সালমান বলেন, লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের মতো একজন তরুণ ও নিবেদিতপ্রাণ সমাজসেবককে সাথে পেয়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমগুলো নতুন মাত্রা পাবে।সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই কার্যনির্বাহী পরিষদের হাত ধরে আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে সারা দেশে মানবিকতার আলোকবর্তিকা ছড়িয়ে দেবে।

অনুষ্ঠান শেষে সভাপতি সবাইকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

আশার আলো মানবিক ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত