ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আর কেউ ‘জান্নাতের টিকিট’ বিক্রির সুযোগ পাবে না: এমপি রাশেদা

ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেছেন, ‘দলকে বিভাজন না করে ঐক্যবদ্ধ থেকে মানুষের জন্য কাজ করুন। আর কেউ ‘জান্নাতের টিকিট’ বিক্রি করতে আসার সুযোগ পাবে না। জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কারোর হাতে নেই।‘

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকিল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি দাবি করেন, স্লো পয়জনিং দেহে প্রবেশ করিয়ে, লিভার নষ্ট করে বেগম খালেদা জিয়াকে হত‍্যা করা হয়েছে।

এমপি জানান, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সগুলোতে সেবার চেয়ে টাকা বেশি নিচ্ছেন। স্বাস্থ‍্যসেবায় মানুষগুলো সেবাবঞ্চিত, কমিউনিটি ক্লিনিকগুলোর টাকা লুট করা হয়েছে। স্বাধীনতার পর এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে স্বাস্থ‍্য এবং শিক্ষা খাতে সর্ববৃহৎ বাজেট দেওয়া হয়েছে। প্রত‍্যেকটা মানুষ ফ‍্যামিলি কার্ড পাবেন।

এ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস‍্যসচিব মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লার প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিক্রি এমপি জান্নাতের টিকিট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আর কেউ ‘জান্নাতের টিকিট’ বিক্রির সুযোগ পাবে না: এমপি রাশেদা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেছেন, ‘দলকে বিভাজন না করে ঐক্যবদ্ধ থেকে মানুষের জন্য কাজ করুন। আর কেউ ‘জান্নাতের টিকিট’ বিক্রি করতে আসার সুযোগ পাবে না। জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কারোর হাতে নেই।‘

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকিল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি দাবি করেন, স্লো পয়জনিং দেহে প্রবেশ করিয়ে, লিভার নষ্ট করে বেগম খালেদা জিয়াকে হত‍্যা করা হয়েছে।

এমপি জানান, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সগুলোতে সেবার চেয়ে টাকা বেশি নিচ্ছেন। স্বাস্থ‍্যসেবায় মানুষগুলো সেবাবঞ্চিত, কমিউনিটি ক্লিনিকগুলোর টাকা লুট করা হয়েছে। স্বাধীনতার পর এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে স্বাস্থ‍্য এবং শিক্ষা খাতে সর্ববৃহৎ বাজেট দেওয়া হয়েছে। প্রত‍্যেকটা মানুষ ফ‍্যামিলি কার্ড পাবেন।

এ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস‍্যসচিব মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লার প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত