ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত কুয়াকাটার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK”

ছবি: মোঃ সোহাগ আহমেদ

দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী কুয়াকাটা থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK (2025)” আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলচ্চিত্রটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “কেরালা শর্টফিল্ম ফেস্টিভ্যাল-এ নির্বাচিত হয়েছে।

আগামী ১৫ মে “ফিল্ম ফিসার আয়োজনে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিষয়টি নির্মাতা ও পুরো টিমের জন্য গর্বের এক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

চলচ্চিত্রটির নির্মাতা লুরিহাজ মালসি সুদূর কুয়াকাটা থেকে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। তার নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও নিরলস পরিশ্রমের ফসল। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়াকে দক্ষিণাঞ্চলের চলচ্চিত্র অঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে।

এদিকে নির্মাতা বর্তমানে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “RUN AND GUN”-এর কাজ এগিয়ে নিচ্ছেন। এটি একটি গণ-অর্থায়নে নির্মিত এক্সপেরিমেন্টাল ক্লাইমেট চেঞ্জভিত্তিক সিনেমা। চলচ্চিত্রটিতে গল্পের মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক পরিবেশ সংকট ও মানুষের অভ্যন্তরীণ সংগ্রামের চিত্র তুলে ধরা হবে।

নির্মাতা লুরিহাজ মালসি মনে করেন, কুয়াকাটার বৈচিত্র্যময় সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি “কুয়াকাটা ফিল্ম সোসাইটি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, “বড়শি THE FISHHOOK”-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি দক্ষিণাঞ্চলের চলচ্চিত্রচর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সিনেমা নির্মাণে নতুন পথ তৈরি করবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আন্তর্জাতিক চলচ্চিত্র কুয়াকাটা THE FISHHOOK

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৩ মে ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত কুয়াকাটার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK”

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

দক্ষিণাঞ্চলের পর্যটন নগরী কুয়াকাটা থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বড়শি THE FISHHOOK (2025)” আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলচ্চিত্রটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “কেরালা শর্টফিল্ম ফেস্টিভ্যাল-এ নির্বাচিত হয়েছে।

আগামী ১৫ মে “ফিল্ম ফিসার আয়োজনে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিষয়টি নির্মাতা ও পুরো টিমের জন্য গর্বের এক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

চলচ্চিত্রটির নির্মাতা লুরিহাজ মালসি সুদূর কুয়াকাটা থেকে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। তার নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও নিরলস পরিশ্রমের ফসল। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়াকে দক্ষিণাঞ্চলের চলচ্চিত্র অঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে।

এদিকে নির্মাতা বর্তমানে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “RUN AND GUN”-এর কাজ এগিয়ে নিচ্ছেন। এটি একটি গণ-অর্থায়নে নির্মিত এক্সপেরিমেন্টাল ক্লাইমেট চেঞ্জভিত্তিক সিনেমা। চলচ্চিত্রটিতে গল্পের মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক পরিবেশ সংকট ও মানুষের অভ্যন্তরীণ সংগ্রামের চিত্র তুলে ধরা হবে।

নির্মাতা লুরিহাজ মালসি মনে করেন, কুয়াকাটার বৈচিত্র্যময় সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি “কুয়াকাটা ফিল্ম সোসাইটি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, “বড়শি THE FISHHOOK”-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি দক্ষিণাঞ্চলের চলচ্চিত্রচর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সিনেমা নির্মাণে নতুন পথ তৈরি করবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত