বলিউডের দুই জনপ্রিয় তারকা
সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের গল্প বহু পুরনো। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে
তাঁদের সম্পর্ক ‘ভাইয়ের মতো’ হিসেবেই পরিচিত।
ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে সেই
সম্পর্কের প্রমাণও দিয়েছেন তাঁরা।
এবার সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হওয়ার পর এক আবেগঘন মুহূর্ত সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিলেন সালমান খান।
সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাৎ হয় সালমানের। দেখা হওয়ার পর
একে অপরকে দীর্ঘক্ষণ আলিঙ্গন করেন দুই তারকা।
সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন
সালমান। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, বাবা।’ একই
পোস্টে সঞ্জয় দত্তকে নিজের ‘বড় ভাই’ বলেও উল্লেখ করেন তিনি।
শুধু ভালোবাসা প্রকাশেই থামেননি সালমান। সঞ্জয়ের সুস্বাস্থ্য ও
দীর্ঘায়ুও কামনা করেছেন তিনি। তাঁর প্রার্থনা, আল্লাহ, ভগবান ও যিশুর আশীর্বাদ যেন
সব সময় সঞ্জয় দত্তের ওপর থাকে। তিনি যেন সুস্থ, সুখী ও হাসিখুশি থাকেন।
সালমানের এই আবেগঘন পোস্ট প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা
প্রতিক্রিয়া। অনেকেই দুই তারকার বন্ধুত্বকে বলিউডের অন্যতম সুন্দর সম্পর্ক হিসেবে উল্লেখ
করেছেন।
কেউ লিখেছেন, ‘এটাই প্রকৃত ভাইয়ের সম্পর্ক।’ আবার অনেকে তাঁদের
পর্দায় আবারও একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব
বরাবরই আলোচনায় থেকেছে। ব্যক্তিগত কিংবা পেশাগত নানা পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়িয়েছেন
তাঁরা।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : সঞ্জয় দত্ত সালমান
.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন