ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ১০

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, বাসচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার শিকার হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসে হামলার ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আরো কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।’

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এর আগে বাসটি ওই এলাকার একজন অটোরিকশাচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসে হামলা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ১০

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, বাসচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার শিকার হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসে হামলার ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আরো কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।’

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এর আগে বাসটি ওই এলাকার একজন অটোরিকশাচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত