ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগামী নির্বাচনকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে : শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

ফরিদপুর- (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ১২ তারিখ সকাল থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। নির্বাচনকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। কোনোভাবেই এই ফাঁদে পা দেওয়া যাবে না।‘

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন, ‘ইসলাম পালন করার জিনিস, বিক্রি করার জিনিস না। যারা ইসলাম বিক্রি করছে, তারা গুনাহ করছে। আমরা দ্বিন ইসলামে বিশ্বাসী, অবশ্যই শরিয়াহ মোতাবেক নগরকান্দা-সালথা পরিচালিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।‘

শামা ওবায়েদ আরও বলেন, ‘বিএনপির কাছে দেশের সব ধর্মের মানুষ নিরাপত্তা দেবে। আমার বাবা সারাজীবন সালথা নগরকান্দার মানুষের কাজ করেছে। আলেম-ওলামা মাদরাসা-মসজিদের জন্য কাজ করছে। আমি বাবার মতো কাজ করতে চাই।‘

বিএনপির এই নেত্রী বলেন, ‘অনেকে আপনাদের ঘরে গিয়ে ভোটার আইডি কার্ড এবং বিকাশ নম্বর চাচ্ছে। ভোটার আইডি কার্ড আপনাদের ব্যক্তিগত সম্পত্তি গোপন তথ্য। এটা বাংলাদেশ সরকার ছাড়া কেউ যদি আপনাদের কাছে চায়, সেটা সম্পূর্ণরূপে বেআইনি। এটা কাউকে দেবেন না। যদি কেউ আসে তাহলে সেনাবাহিনী পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেবেন।

রামনগর ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি শামা ওবায়েদ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা সদস্যসচিব কে এম কিবরিয়া স্বপন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং আরকেএইচ গ্রুপের এমডি হানিফ মণ্ডল। এছাড়া যুবদল সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন মিঠু ছাত্রদল নেতা সোহেল মাতুব্বরসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে সংহতি প্রকাশ করেন। বক্তারা আগামীর আন্দোলন নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শামা ওবায়েদের এই উঠান বৈঠকে নারী ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার আইডি কার্ড নিয়ে সতর্কবার্তা এবং বাবার রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি শামা ওবায়েদের এই শ্রদ্ধা সাধারণ ভোটারদের মাঝে তাঁর অবস্থানকে আরও সুসংহত করছে। বৈঠক শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শামা ওবায়েদ নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আগামী নির্বাচনকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে : শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত