ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাদির মরদেহ ঘিরে ইনকিলাব মঞ্চের পরবর্তী বার্তা

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে আসার পর শহীদ ওসমান হাদির মরদেহ কোথায় রাখা হবে, কখন কোথায় জানাযা হবে সেসব বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেয়।

পোস্টে ওসমান হাদিকে বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সারারাত সেখানে রাখা হবে তার মরদেহ। এরপর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।

এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল শহীদ ওসমান হাদিকে মিছিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে বা সহিংসতা সৃষ্টির সুযোগ না পায়।

এ ছাড়া মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এনএম/ধ্রুবকন্ঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হাদির মরদেহ ঘিরে ইনকিলাব মঞ্চের পরবর্তী বার্তা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বিমানবন্দরে আসার পর শহীদ ওসমান হাদির মরদেহ কোথায় রাখা হবে, কখন কোথায় জানাযা হবে সেসব বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেয়।

পোস্টে ওসমান হাদিকে বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সারারাত সেখানে রাখা হবে তার মরদেহ। এরপর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।

এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল শহীদ ওসমান হাদিকে মিছিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে বা সহিংসতা সৃষ্টির সুযোগ না পায়।

এ ছাড়া মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত