বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ এশা সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
উঠান বৈঠকে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে রয়েছে। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক, ইনশাআল্লাহ মানুষ আবারও ন্যায়ের পক্ষে রায় দেবে।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
.png)
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন