ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস (নূপুর), আরশাফ পাহেলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের করণীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের ভিড় সামলানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, টাঙ্গাইল জেলা ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সাদ'ত বিশ্ববিদ্যালয়ের কলেজের দুইবার নির্বাচিত সাবেক  জি.এস চিত্তরঞ্জন দাস নূপুর বলেন, সেচ্ছাসেবকেরা আপনাদের সতর্কতা, সহযোগিতা ও আন্তরিকতা পূজামণ্ডপে আগত সবার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। পূজা মন্ডবে দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের সেচ্ছাসেবকেরা রাস্তায় যানজট নিরসনের জন্যেও কাজ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ উৎসবের পক্ষে। আমরা আশা করি, আপনারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যের  বন্ধনে বসবাস করবে এবং বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।  

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি,  ফ্যাসিবাদের দোষরেরা বিভিন্ন কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাতে সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনা নিয়ে যাতে তাদের শারদীয়া দূর্গোৎসব পালন করতে পারে সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগীতা করবো। 

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১০ মে ২০২৬

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত