ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ক্যাম্পাস

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানের বিরুদ্ধে যথাসময়ে পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও পদোন্নতি পাওয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, এ এফ এম আরিফুর রহমান ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করে ২০ বছরেও তিনি পিএইচডি সম্পন্ন করতে পারেন নি, এছাড়া পিএইচডি ছুটি নিয়ে জাপান এবং মালয়েশিয়া গেলেও পিএইচডি সম্পন্ন করতে না পেরে দেশে চলে আসেন। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে পিএইচডি সার্টিফিকেট জমা দেওয়ার শর্তসাপেক্ষে অধ্যাপক পদোন্নতি দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি পিএইচডি সার্টিফিকেট জমা দিতে পারেন নাই, তাহলে তিনি অধ্যাপক পদে কিভাবে পদোন্নতি পান তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত।এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানীকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায় নি।

পিএইচডি সার্টিফিকেট জমা না দিয়েও প্রফেসর পদোন্নতি পেলেন আরিফ