ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ক্যাম্পাস

নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

গতকাল রবিবার (৮ মার্চ) বিকেলে কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও নোসক কলেজ সেক্রেটারি সাফরাতুল ইসলাম নাবিল এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলমগীর আলো আহবায়ক,নোয়াখালী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ আজাদ সদস্য সচিব,নোয়াখালী জেলা বিএনপি ও জনাব এ বি এম জাকারিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক, নোয়াখালী জেলা বিএনপি।ইফতার পূর্ব আলোচনায় বক্তারা ছাত্রদলের ত্যাগের কথা স্মরণ করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আয়োজকরা বলেন, আয়োজিত ইফতার নোয়াখালী সরকারী কলেজ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে কলেজ করিউলজি আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে দৃষ্টিনন্দন আলোকসজ্জাও করা হয় ইফতার প্রাঙ্গণে।কলেজ সেক্রেটারি সাফরাতুল ইসলাম নাবিল আরও বলেন, অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।  এনএম/ধ্রুবকন্ঠ

নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া অনুষ্ঠিত