ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সাত বছর পর ফাইনালে তামিমের সেঞ্চুরি

সাত বছর পর ফাইনালে তামিমের সেঞ্চুরি
ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার সময় দর্শকদের দিকে ব্যাটটা উঁচিয়ে ধরলেন তানজিদ হাসান তামিম। ফাইনালের মতো মঞ্চে সেঞ্চুরি করে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই বাঁহাতি ব্যাটার।

বিপিএল ফাইনালে এখন পর্যন্ত তিনজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে মিরপুর শেরেবাংলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ক্রিস গেইল ৬৯ বলে চার ১৮ ছক্কায় করেছিলেন ১৪৬ রান। শিরোপা নির্ধারণী ফাইনালে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। দুই বছর পর (২০১৯) এই মিরপুরেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। সাত বছর পর আজ আরেক তামিম বিপিএল ফাইনালে করলেন সেঞ্চুরি। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তানজিদ তামিম এবার সেঞ্চুরি করেছেন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ক্রিকেট বিপিএল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সাত বছর পর ফাইনালে তামিমের সেঞ্চুরি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার সময় দর্শকদের দিকে ব্যাটটা উঁচিয়ে ধরলেন তানজিদ হাসান তামিম। ফাইনালের মতো মঞ্চে সেঞ্চুরি করে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই বাঁহাতি ব্যাটার।

বিপিএল ফাইনালে এখন পর্যন্ত তিনজন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে মিরপুর শেরেবাংলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ক্রিস গেইল ৬৯ বলে চার ১৮ ছক্কায় করেছিলেন ১৪৬ রান। শিরোপা নির্ধারণী ফাইনালে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। দুই বছর পর (২০১৯) এই মিরপুরেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। সাত বছর পর আজ আরেক তামিম বিপিএল ফাইনালে করলেন সেঞ্চুরি। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তানজিদ তামিম এবার সেঞ্চুরি করেছেন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত