নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এইচ. এম. মোস্তফা জোয়ারদার (৫২) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর রুকন এবং ওই ওয়ার্ডের দায়িত্বশীল। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা জালাল
উদ্দিন
দাখিল
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার
হিসেবে
দায়িত্ব পালন
করছিলেন।
পুলিশ
ও
স্থানীয় সূত্র
জানায়,
শনিবার
মাগরিবের নামাজ
আদায়
করতে
বাসা
থেকে
বের
হয়ে
মনোহরদী বাসস্ট্যান্ড মসজিদে
যাচ্ছিলেন। ঢাকা
কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক
পার
হওয়ার
সময়
পেছন
দিক
থেকে
একটি
বেপরোয়া মোটরসাইকেল তাকে
ধাক্কা
দেয়।
এতে
তিনি
সড়কে
ছিটকে
গিয়ে
গুরুতর
আহত
হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : জামায়াত
.png)
শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন