ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মগবাজারে এক মুহূর্তের নৃশংসতা, ঝরে গেল সিয়ামের প্রাণ

ছবি: সংগৃহীত

নিজেদের প্রতিদিনের ক্লান্তি ভুলে এক কাপ চা খেতে গতকাল ২৪ শে ডিসেম্বর সন্ধ্যায় মগবাজারে ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানে  বসেছিল কয়েকজন মানুষ। সেই সাধারণ মুহূর্তটিই কয়েক সেকেন্ডের  মধ্যে রূপ নেয় ভয়াবহ ট্রাজেডিতে। ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত একটি ককটেলের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিয়াম নামের এই কিশোর।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই ওপর থেকে বিস্ফোরক বস্তুটি নিচে এসে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে চায়ের দোকান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হন আরও কয়েকজন, দোকানপাট ভাঙচুর হয়ে যায়। তবে সবচেয়ে করুণ পরিণতি ঘটে কিশোর সিয়ামের—যে জীবনের শুরুতেই নির্মম সহিংসতার শিকার হয়। ককটেলের আঘাতে মাথার মগজ ছিন্ন বিছিন্ন হয়ে দোকানের যেখানে সেখানে ছড়িয়ে পড়ে। 

এলাকাবাসীর ভাষ্য, সিয়াম ছিল অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে। পরিবারের দুই ভাইয়ের মাঝে সে বড় এবং একমাত্র ভরসা ছিল সে। এমন নির্মমভাবে তার জীবন ঝরে যাবে—তা কেউ কল্পনাও করতে পারেনি। রিকশাচালক বাবার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এমন নৃশংসতায় বাবা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পাগল প্রায়।  ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। তদন্ত শুরু হয়েছে, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। 

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—নিরাপত্তাহীনতার এই দায় কার?

নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? 

ফ্লাইওভারের মতো জনবহুল এলাকায় এমন নৃশংসতা কেবল একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দিয়েছে। সিয়ামের মৃত্যু আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়—সহিংস রাজনীতি ও অপরাধের সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা।

এই মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়; এটি আমাদের বিবেকের ওপর এক গভীর ক্ষত।

বিষয় : মগবাজার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মগবাজারে এক মুহূর্তের নৃশংসতা, ঝরে গেল সিয়ামের প্রাণ

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত