ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ট্রাকচাপায় মোটরসাইকেল কলেজছাত্রের নিহত, আগুন দিল জনতা

ছবি সংগৃহীত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলামের (২৩) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী- নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত নাইম নগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে ও রাজশাহী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হোন নাইমের বন্ধু রোহান।

তিনি একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনার পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেয়। রোহান ইসলামকে (২২) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম ও রোহান।

কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হোন। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ট্রাকের নিচে নাইম চাপা পড়েন। ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়।পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহানকে রামেক হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পরে জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ট্রাকচাপায় মোটরসাইকেল কলেজছাত্রের নিহত, আগুন দিল জনতা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলামের (২৩) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী- নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত নাইম নগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে ও রাজশাহী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হোন নাইমের বন্ধু রোহান।

তিনি একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনার পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেয়। রোহান ইসলামকে (২২) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম ও রোহান।

কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হোন। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে ট্রাকের নিচে নাইম চাপা পড়েন। ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়।পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহানকে রামেক হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পরে জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত