ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বেরোবিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবিরের আলোকসজ্জা, প্রক্টরের অভিযান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত সাড়ে ১০টা পর্যন্ত আলোকসজ্জা করার অভিযোগে ছাত্রশিবিরের কার্যক্রমে অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে আয়োজিত শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব প্রস্তুতির চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রক্টর ড. ফেরদৌস রহমান শিবিরের সভাপতি সুমন সরকারকে লাইটিং বন্ধ করার নির্দেশ দেন। পরে রাত ১০টা ৩৮ মিনিটে লাইট বন্ধ করা হয়।

আলোকসজ্জা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য লাইটিং চালু করা হয়েছিল। আমাদের নিজস্ব জেনারেটর রয়েছে, যা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হবে। আমাদের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে।

সরকারি নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকলেও রাত ৮টা পর্যন্ত কর্মসূচি চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানপাট ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে সারারাত লাইট জ্বলে। তাহলে আমরা একটি ভালো কাজে কেন তা ব্যবহার করতে পারব না?

এএমএন/ধ্রুবকন্ঠ 

বিষয় : বেরোবি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বেরোবিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবিরের আলোকসজ্জা, প্রক্টরের অভিযান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত সাড়ে ১০টা পর্যন্ত আলোকসজ্জা করার অভিযোগে ছাত্রশিবিরের কার্যক্রমে অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে আয়োজিত শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব প্রস্তুতির চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রক্টর ড. ফেরদৌস রহমান শিবিরের সভাপতি সুমন সরকারকে লাইটিং বন্ধ করার নির্দেশ দেন। পরে রাত ১০টা ৩৮ মিনিটে লাইট বন্ধ করা হয়।

আলোকসজ্জা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য লাইটিং চালু করা হয়েছিল। আমাদের নিজস্ব জেনারেটর রয়েছে, যা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হবে। আমাদের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে।

সরকারি নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকলেও রাত ৮টা পর্যন্ত কর্মসূচি চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানপাট ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে সারারাত লাইট জ্বলে। তাহলে আমরা একটি ভালো কাজে কেন তা ব্যবহার করতে পারব না?

এএমএন/ধ্রুবকন্ঠ 

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত