ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সারাদেশে অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে ছাত্রদলের বিরুদ্ধে  অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং যে জিয়া জনতার সে জিয়া মরেনি, জিয়ার সৈনিক এক হও লড়াই করো এসব স্লোগান দেন। এসময় জাকারিয়া জিম বলেন,৫আগষ্টের পারে একটি টাম চালু হয়েছে গুপ্ত ও গুজব এগুলো চালু করেছে একটি রাজনৈতিক দল। ৫ আগষ্টের পূর্বে এই দলটির কোন কার্যক্রম ছিলনা এই ৫ আগষ্টের পর গুপ্ত ভাবে পরিচালনা করছে। পক্ষান্তরে ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক দল উন্মুক্ত ও পরিচ্ছন্নভাবে রাজনৈতিক করতে চায়। দীর্ঘ ১৭ গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছে ছাত্রদল।৫ আগষ্টের পর ভুয়া ফটোকাড ছাপিয়েছে ব্যাবসা শুরু করেছে ছাত্রলীগের লূঙ্গির নিচে থাকা একটি দল।এগুপ্ত দলের অন্যতম সৈনিক সাদিক কায়েম। আমরা জানি তার সাথে ছাত্রলীগের অনেক মিছিল এবং ছবি পাওয়া যায়। সেই ছাত্রলীগ নেতা বর্তমানে শিবির নেতা। সেই আমাদের ছাত্রদলের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নামেও গুজব ছড়িয়েছে বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন,অতীতে পাঁচ আগস্টের পূর্বে তারা ছিল ছাত্রলীগের সহযোদ্ধা। তারা ছাত্রলীগ করে বিভিন্ন সময় হলে থেকে সুযোগ-সুবিধা নিয়ে আজকে ৫ আগস্টের পরে আবার তারা গুপ্তভাবে প্রকাশ পেয়েছে। এবং আমরা দেখেছি গুপ্তরাই সারাদেশে গুপ্তরায় সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে এই বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি না হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় ভিসিকে চাপ দিয়ে রাজনীতি বন্ধ করেছেন। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা আপনারা গুপ্ত রাজনীতি করেন তারা প্রকাশ্যে এসে রাজনীতি করবেন।ছাত্রলীগের সময়  আপনাদের ট্যাগ দেওয়া হতো তার কারণে আপনারা ভয়ে প্রকাশ্যে দিবালোকে রাজনীতি করেননি। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিবাদের পতনের পর কিসের ভয়ে আজকে পর্যন্ত আপনারা গুপ্ত থেকে প্রকাশ্যে আসতে পারলেন না। আমরা এটা বুঝতে পারছি না। এএমএন/ধ্রুবকন্ঠ  

সারাদেশে অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেরোবিতে  ছাত্রদলের বিক্ষোভ