সারা
দেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের বেলায় গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া একই সময়ে দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি
পূর্বাভাস দিয়েছে।
শনিবার
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
এতে
বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে
পারে।
এ
ছাড়া আগামীকাল রবিবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়
এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া
ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে
শিলাবৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত
শুষ্ক থাকতে পারে। আবহাওয়া সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর
এলাকায় অবস্থান করছে।
এদিকে
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে
৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহ নারায়ণগঞ্জ ও
কিশোরগঞ্জের নিকলিতে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : আবহাওয়া অধিদপ্তর গরম বৃষ্টির সম্ভাবনা
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন