মৌসুমি বায়ুর প্রভাবে দেশের
চার বিভাগের কোথাও কোথাও আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত ভারি থেকে অতিভারি বর্ষণ
হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের
পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার
(৬ আগস্ট) সারা দেশে আগামীকাল থেকে চার দিন মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে।
সকাল ১১টার
পর ঢাকায় ভারি বৃষ্টি হয়। আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু
জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আগামী শনিবার রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের
অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ
বৃষ্টি হতে পারে।
আগামী রবি ও সোমবারও এসব বিভাগে
বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া
.png)
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন