জাতীয় সমাজতান্ত্রিক
দলের (জেএসডি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ২০২৪
সালের ৫ আগস্টের আগে জালেম ও জুলুমের ভেতর যে সংঘর্ষ ছিল, তা এখনো চলছে। জালিম
পালিয়ে গেলেও জুলুম বন্ধ হয়নি। জালেমের অঙ্গ রয়ে গেছে।
আজ সোমবার
(৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি
জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি
তানিয়া রবের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন মাহমুদ
স্বপন বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে
বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছি। আজকে রামগতিতে এসে
দেখলাম জালেমদের জুলুম এখনো রয়ে গেছে।
আ স ম
আব্দুর রবকে জাতীয় বীর আখ্যা দিয়ে স্বপন বলেন, আ স ম আব্দুর রব সারাজীবন জনগণের
অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি একজন আগুন। তিনি এই দেশের জন্য তার জীবনের সমস্ত সময় শেষ করেছেন।
তিনি
বলেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়।
আজকে রামগতিতে এসে দেখলাম আমাদের সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। আজকে আমাদের জেএসডির অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে। ১০টি বাস
ভাঙচুর করা হয়েছে। জেএসডির এই নেতা বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের
একটা সেরা নির্বাচন দেবেন। কিন্তু রামগতিতে এসে দেখলাম উল্টো চিত্র। আ স ম আব্দুর রবের
মতো জাতীয় নেতার জন্মভূমিতে হামলা-ভাঙচুর প্রমাণ করে নির্বাচন কেমন হবে। এই জন্মভূমিতে আ স ম আব্দুর রব
জন্ম নিয়ে সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। তাই এসব হুমকি-ধমকি, সন্ত্রাসী কর্মকাণ্ড
করে তানিয়া রবের তারা মার্কার বিজয় ঠেকানো যাবে না।
রামগতি
উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসভায়
দলটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, রামগতি উপজেলা বিএনপির সাবেক
সদস্যসচিব আবি আব্দুল্লাহ, সহসভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহদী, মীর গোলাম আজম
ফারুক, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন,
পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুব পরিষদ
নেতা হান্নান হাওলাদার, জামাল উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক পরিষদের নেতা
আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন