ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কালিয়াকৈরের কিশোর গ্যাং লিডার 'পিচ্চি আকাশ' টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালিয়াকৈরের কিশোর গ্যাং লিডার 'পিচ্চি আকাশ' টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

গাজীপুর, কালিয়াকৈর: আলোচিত কিশোর গ্যাং লিডার 'পিচ্চি আকাশ'কে তার এক সহযোগীসহ টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) মধ্যরাতে র‍্যাব-১ ও র‍্যাব-১৪ এর একটি যৌথ দল টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আকাশের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আকাশ (২৭) কালিয়াকৈরের 'মৃত মুচি জসিম' নামে পরিচিত ছিল। তার সহযোগী সৌরভের (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত বছরের ২১ ডিসেম্বর কালিয়াকৈরের উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ঘটনার পর থেকেই র‍্যাব এই মামলার আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আকাশ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, র‍্যাব গ্রেপ্তারকৃত পিচ্চি আকাশকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কালিয়াকৈরের কিশোর গ্যাং লিডার 'পিচ্চি আকাশ' টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

গাজীপুর, কালিয়াকৈর: আলোচিত কিশোর গ্যাং লিডার 'পিচ্চি আকাশ'কে তার এক সহযোগীসহ টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) মধ্যরাতে র‍্যাব-১ ও র‍্যাব-১৪ এর একটি যৌথ দল টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আকাশের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আকাশ (২৭) কালিয়াকৈরের 'মৃত মুচি জসিম' নামে পরিচিত ছিল। তার সহযোগী সৌরভের (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত বছরের ২১ ডিসেম্বর কালিয়াকৈরের উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ঘটনার পর থেকেই র‍্যাব এই মামলার আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আকাশ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, র‍্যাব গ্রেপ্তারকৃত পিচ্চি আকাশকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত