ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জাতীয়

একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় তারা একসঙ্গে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন। রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তাঁরা। এর আগে ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার কিছু পর জাতীয় ঈদগাহে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।

একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি