ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ডুবে যাওয়া বাল্কহেড থেকে উদ্ধার দুই শ্রমিকের মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ঘটনায় নিখোঁজ দুই শ্রমিক জহিরুল ইসলাম ও হাসানের লাশ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।বিকেল সাড়ে তিনটায় স্থানীয় বেসরকারি ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেন। পৌনে চারটায় ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুমের তলা থেকে একে একে জহিরুল ও হাসানের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি পাগলা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার দায়ে লঞ্চটি আটক করে রাজধানীর সদরঘাটে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  এনএম/ধ্রুবকন্ঠ

ডুবে যাওয়া বাল্কহেড থেকে উদ্ধার দুই শ্রমিকের মরদেহ