দুই দিন আগে আরেক
কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনেই
মারাত্মক দগ্ধ হয়ে এখন মৃত্যুশয্যায়। তার শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তিনি
রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তিরত অবস্থায় আছেন। আল আমিন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একজন কনটেন্ট ক্রিয়েটর।
এবার দেখা
গেল আল আমিনের মতো একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর। একটুর
জন্য বেঁচে গেছেন তিনি। এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর
পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ
মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়।
তবে এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও
বানিয়েছেন। যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : আগুন কনটেন্ট ক্রিয়েটর
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫
দুই দিন আগে আরেক
কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনেই
মারাত্মক দগ্ধ হয়ে এখন মৃত্যুশয্যায়। তার শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তিনি
রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তিরত অবস্থায় আছেন। আল আমিন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একজন কনটেন্ট ক্রিয়েটর।
এবার দেখা
গেল আল আমিনের মতো একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর। একটুর
জন্য বেঁচে গেছেন তিনি। এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর
পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ
মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়।
তবে এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও
বানিয়েছেন। যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন