ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎‎‎খালেদা জিয়ার প্রয়াণে জাতি হারাল এক বলিষ্ঠ নেতৃত্ব : আনিসুল হক

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক বলিষ্ঠ প্রতীক। তার প্রয়াণে জাতি হারাল এক আপসহীন, সাহসী, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব।’

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ও বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।’

দোয়া মাহফিলেউপস্থিত ছিল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আনিসুল হক ‎‎‎খালেদা জিয়া বলিষ্ঠ নেতৃত্ব

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‎‎‎খালেদা জিয়ার প্রয়াণে জাতি হারাল এক বলিষ্ঠ নেতৃত্ব : আনিসুল হক

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক বলিষ্ঠ প্রতীক। তার প্রয়াণে জাতি হারাল এক আপসহীন, সাহসী, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব।’

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ও বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।’

দোয়া মাহফিলেউপস্থিত ছিল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত