ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হুমকি ও গালাগালির প্রতিবাদে কাফনের কাপড় পরে জাপা প্রার্থীর প্রচারণা

ছবি : সংগৃহীত
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 

রায়হান জামিল বলেন, নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সংগত নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। 

 এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : জাতীয় পার্টি কাফনের কাপড়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

হুমকি ও গালাগালির প্রতিবাদে কাফনের কাপড় পরে জাপা প্রার্থীর প্রচারণা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 

রায়হান জামিল বলেন, নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সংগত নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। 

 এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত