ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের নেতৃত্বে নাঈম-রাজভী-সিয়াম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইল-এর ২০২৬–২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মো. নাঈম হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মো. শফিউল করিম খান রাজভী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রোটারেক্টর গাজী সিয়াম উল মোস্তফা।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় ক্লাব কক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই নির্বাহী সদস্যরা ২০২৬–২৭ রোটারি বর্ষে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

নবনির্বাচিত সভাপতি মো. নাঈম হোসেন বলেন, “রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রোটারি বর্ষ ২০২৬–২৭-এর বৈশ্বিক প্রতিপাদ্য ‘স্থায়ী প্রভাব তৈরি করুন’-কে সামনে রেখে আমরা এমন সেবামূলক উদ্যোগ গ্রহণ করতে চাই, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”

সাধারণ সম্পাদক মো. শফিউল করিম খান রাজভী বলেন, “যাঁরা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, বন্ধুত্ব ও সেবার আদর্শকে ধারণ করে আমরা একটি সফল ও কার্যকর রোটারি বর্ষ উপহার দিতে চাই।”

ক্লাব সূত্রে জানা গেছে, ২০২৬–২৭ রোটারি বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পর্ষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ সিদ্ধান্তে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৫–২৬ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি ছিলেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন রোটারেক্টর মো. নাজমুল হাসান ভূঁইয়া। তাঁদের নেতৃত্বে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা নতুন কমিটিও বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের নেতৃত্বে নাঈম-রাজভী-সিয়াম

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত