মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান।
বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবরণের মধ্যেও বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক অবস্থানে অবিচল ছিলেন। নব্বইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
উপ-উপাচার্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, এস্টেট অফিসের পরিচালক ও বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু জাফর আহমেদ শিবলী, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বদরুল আলম মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ঐক্য ফোরামের মো. শাহ আলম মিঞা, সায়াদৎ আল-হারুন, আল আমিন সিদ্দিকী, মোহাম্মদ নজমুল হক, মির্জা রফিকুল ইসলাম,মো.নজরুল ইসলাম, শহিদুল ইসলাম খান শাহিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।
.png)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন