ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মতভেদের ঊর্ধ্বে উঠে যেন বসবাস করতে পারি : সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সবাই যেন মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু, নাগরিক হিসেবে বসবাস করতে পারি। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌরসভার মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বাবা ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ আহমদের জানাজায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

এ সময় মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও স্থানীয় মানুষের ঢল নামে। এই সময় জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি অংশ নেন।

উল্লেখ্য, সিরাজ আহমদ গতকাল রবিবার রাতে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি সালাহউদ্দিন আহমদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মতভেদের ঊর্ধ্বে উঠে যেন বসবাস করতে পারি : সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সবাই যেন মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু, নাগরিক হিসেবে বসবাস করতে পারি। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌরসভার মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বাবা ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ আহমদের জানাজায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

এ সময় মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও স্থানীয় মানুষের ঢল নামে। এই সময় জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি অংশ নেন।

উল্লেখ্য, সিরাজ আহমদ গতকাল রবিবার রাতে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত