ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাকৃবিতে মাঠ সংস্কার ও আধুনিক টার্ফ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের আবেদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হলের খেলার মাঠের বেহাল দশা সংস্কার এবং ক্যাম্পাসে একটি আধুনিক মিনি ফুটবল টার্ফ নির্মাণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবিষয়ে বুধবার(১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যলয়ের একদল শিক্ষার্থী।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের খেলার মাঠের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। মাঠজুড়ে ছোট বড় অসংখ্য গর্ত, অসমান মাটি এবং ইটের খোয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘদিন রোলিং ও সংস্কারকাজ না হওয়ায় মাঠগুলো খেলার অনুপযোগী হয়ে পড়েছে। নিয়মিত খেলাধুলা করতে গিয়ে প্রায় প্রতিদিনই সাধারণ শিক্ষার্থীরা মারাত্মকভাবে আহত হচ্ছেন, যা তাঁদের শিক্ষাজীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। 

এ পরিস্থিতিতে ক্যাম্পাসে একটি মানসম্মত মিনি ফুটবল টার্ফ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, বর্তমান সময়ের চাহিদা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ধারা অব্যাহত রাখতে এটি এখন সময়ের দাবি। মানসম্মত টার্ফ থাকলে শিক্ষার্থীরা নিরাপদে নিয়মিত খেলাধুলা করতে পারবেন এবং একই সঙ্গে আহত হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমে আসবে।

আবেদনপত্রে শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেজবাউল হক মিজু। তিনি এ সম্পর্কে বলেন, বাকৃবি শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য প্রায় প্রতিটি হলেই সুন্দর একটি করে মাঠ আছে। কিন্তু কোনো মাঠেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। মাঠগুলিতে প্রতি মৌসুমে একবার রোলিং না করায়  মাঠগুলি উঁচু নিচু -গর্ত  হয়ে আছে।খেলতে গেলে অনেকেই আহত হচ্ছে। কাজেই মাঠগুলি সংস্কার করার পাশাপাশি, বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে জিমনেসিয়ামের মাঠের পাশেই একটি টার্ফ স্থাপনের দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাকৃবিতে মাঠ সংস্কার ও আধুনিক টার্ফ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের আবেদন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত