ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাকৃবিতে করপোরেট দুনিয়ার চ্যালেঞ্জ সম্ভাবনা নিয়ে সিটি ব্যাংকের স্পটলাইট

কর্পোরেট জগতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে তুলে ধরতে বাংলাদেশ সিটি ব্যাংকের উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার বিষয়ক বিশেষ আয়োজন 'স্পটলাইট'। বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় ওই আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুজ্জামান লিন্টু। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা, সিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএডিএসের পরিচালক ও অধ্যাপক ড. ছাদেকা হক।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 'স্পটলাইট কি-নোট সেশন'। সেশনটি পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদ গনি। 

কি-নোট সেশনে তিনি কর্পোরেট জগতের আধুনিক চ্যালেঞ্জ, সম্ভাবনা, দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা কর্পোরেট ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বিশেষত সময় ব্যবস্থাপনায় অধিকতর মনোযোগী হতে হবে। সময় ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। মেধা ও পরিশ্রম দুটোর সংমিশ্রণই হলো সেরা নির্দেশক।

তিনি আরও বলেন, একইসাথে ভালো আচরণ, শরীরের ভাষা, ভালোভাবে কথা বলা এবং সর্বক্ষণ প্রতিটি বিষয়ে সুন্দরভাবে সাড়া দিয়ে অন্যের মন জয় করে নেওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাকৃবিতে করপোরেট দুনিয়ার চ্যালেঞ্জ সম্ভাবনা নিয়ে সিটি ব্যাংকের স্পটলাইট

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত