ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাংলাদেশ দল ভারতে যাচ্ছে না—আজহারউদ্দিন যা বললেন

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে বাংলাদেশের ম্যাচ খেলতে যাওয়া নিয়ে খোদ ভারতেই তৈরি হয়েছে দুটি পক্ষ। উগ্রবাদী হিন্দুদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় অনেক ভারতীয় সেলিব্রিটি মন্তব্য করেন, বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে নিরাপত্তাঝুঁকি রয়েছে।

তবে ভিন্নপথে হাঁটলেন ভারতের সাবেক অধিনায়ক তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে ভারতে অন্য কোনো দল নিরাপত্তাশঙ্কা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। শুধু বাংলাদেশই প্রশ্ন তুলল। বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তাহলে তাদেরই ক্ষতি হবে। ৬২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মতে, তার দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের কিছু নেই।

ভারতে বিশ্বকাপ না খেলতে বাংলাদেশের অনড় অবস্থান নিয়ে আজহার নিজের ভাবনা জানিয়েছেন বার্তা সংস্থা এএনআইকে। তিনি বলেন, জানি না তারা আসবে নাকি আসবে না। যদি তারা না আসে, এটা তাদের ক্ষতি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা অভিযোগ জানাতে পারে না। অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কোনো দল অভিযোগ করেনি। কাজেই তারা না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি। এটাই আমার বলার আছে। এর বেশি কিছু বলার নেই।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, আমাদের দেশ খুবই নিরাপদ। তারা বলছে নিরাপত্তার সমস্যা। কিন্তু অনেক দলই খেলছে এখানে, নিউজিল্যান্ড খেলছে, কদিন আগে দক্ষিণ আফ্রিকা খেলে গেছে। আমি তো কোনো সমস্যা দেখি না। তারা না এলে এটা তাদের সমস্যা।

সাবেক এই ক্রিকেটার বলেন, এটা আইসিসির ব্যাপার, আইসিসিই ঠিক করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট, তারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবে। তারা তো ম্যাচ এখানে-সেখানে বদল করতে পারে না। ম্যাচের সূচি এর মধ্যেই হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন তো ম্যাচ সরিয়ে নেওয়া কঠিন।

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকের পর নিজেদের অবস্থান উল্লেখ করে আবার আইসিসিতে চিঠি দিয়েছে বিসিবি। তাকে কাজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির চূড়ান্ত ঘোষণা চলে আসতে পারে যে কোনো মুহূর্তেই।

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাংলাদেশ দল ভারতে যাচ্ছে না—আজহারউদ্দিন যা বললেন

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত