ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বহিষ্কারাদেশ প্রত্যাহার : বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে এস এ কে একরামুজ্জামানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৩ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে এস এ কে একরামুজ্জামান পুনরায় বিএনপির সদস্য হিসেবে দলে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি প্রত্যাহার একরামুজ্জামান বহিষ্কারাদেশ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বহিষ্কারাদেশ প্রত্যাহার : বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে এস এ কে একরামুজ্জামানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৩ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে এস এ কে একরামুজ্জামান পুনরায় বিএনপির সদস্য হিসেবে দলে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত