ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” — মেয়র ডা. শাহাদাত হোসেন

প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠিত
প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম নগরীর ও. আর. নিজাম রোড আবাসিক এলাকায় অবস্থিত প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মের ওপর। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে।”

মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মসরূর উদ্দীন আনওয়ার

 বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২০ মে ২০২৬

প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর ও. আর. নিজাম রোড আবাসিক এলাকায় অবস্থিত প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মের ওপর। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে।”

মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মসরূর উদ্দীন আনওয়ার

 বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত