জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ
মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি
পালিত হয়। তবে ব্যতিক্রমী ঘটনায় ওই বিক্ষোভে
স্বয়ং নাসীরুদ্দীন পাটওয়ারীকেই উপস্থিত থাকতে দেখা যায়।
আজ রবিবার
(৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি
শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে অনুষ্ঠানস্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় সেখানে বক্তব্যও দেন তিনি।
এই ঘটনায়
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে
লেখেন, ‘আজ নাসীরুদ্দীন
পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল।’ তার ওই মন্তব্য
নিয়েও অনলাইনে আলোচনা চলছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন