ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নরসিংদীতে "ইত্যাদি"র শুটিংয়ে বিশৃঙ্খলা: আহত ২০, চুরির হিড়িক

ছবি: সাদ্দাম উদ্দিন রাজ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদি”- ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা অব্যবস্হার ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।একই সঙ্গে দুই সাংবাদিকের মোবাইল ফোনসহ দর্শনদের মোবাইল চুরির হিড়িক পরে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা ছিল। তবে আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পাসধারী নারী শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই ধাক্কাধাক্কির সুযোগে অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া একটি সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পুলিশ সদস্যও ব্যর্থ হন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার আসন বরাদ্দ ছিল। কিন্তু পাস ছাড়া আরও কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পুলিশের বাধা উপেক্ষা করে এবং প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক প্রতিদিনের সংবাদসহ অন্তত জন কর্মরত সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়ে যায়। পরবর্তীতে চরম অব্যবস্থাপনার ক্ষোভ দুঃখ প্রকাশ করে শত শত পাসধারী আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব্যবস্থাপনায় ব্যাপক হট্টগোল দেখা দেয়। আমরা ভেতরে প্রবেশ করে দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিকভাবে গেটে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানাই। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাত্র এক ঘণ্টার মধ্যে আরও জন সাংবাদিক এবং জেলা প্রশাসনের জন কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক তাদের মোবাইল চুরির কথা পুলিশকে অবহিত করেন। কিন্তু পুলিশকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।

বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদিঅনুষ্ঠান উপভোগের জন্য নরসিংদী এর আশেপাশের জেলা থেকে হাজার হাজার দর্শক এসেছেন। এর পাশাপাশি হয়তো কিছু চোরও ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। অনুষ্ঠানে বেশ কিছু দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ (জিডি) করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুঠোফোনগুলো উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিশৃঙ্খলা ইত্যাদি শুটিং স্পট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৫ মে ২০২৬

নরসিংদীতে "ইত্যাদি"র শুটিংয়ে বিশৃঙ্খলা: আহত ২০, চুরির হিড়িক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত