ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না বিএনপি: আব্দুস সালাম

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মন্তব্য করেছেন বিএনপি ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে কোনো আপস করবে না। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিকেলে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কোনো ধরনের আপস করেনি। আগামী দিনেও ফ্যাসিবাদী শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির কোনো আপস হবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই সঙ্গে জুলাই বিপ্লবের স্বীকৃতির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। 

আব্দুস সালাম বলেন, বিগত সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছেন এবং সাত হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। 

সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, গত ১৬ বছরে যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিকে মূল্যায়ন করায় দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব ছাত্র রাজনীতিতেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি বিশ্বাসঘাতক ধর্মীয়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না বিএনপি: আব্দুস সালাম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মন্তব্য করেছেন বিএনপি ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে কোনো আপস করবে না। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিকেলে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কোনো ধরনের আপস করেনি। আগামী দিনেও ফ্যাসিবাদী শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির কোনো আপস হবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই সঙ্গে জুলাই বিপ্লবের স্বীকৃতির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। 

আব্দুস সালাম বলেন, বিগত সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছেন এবং সাত হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। 

সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, গত ১৬ বছরে যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিকে মূল্যায়ন করায় দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব ছাত্র রাজনীতিতেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত