পটুয়াখালীর বাউফলে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নিজে মৎস্যজীবী দলের নেতা জালালকে দুধ দিয়ে গোসল করান। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
একই সময় তাঁর সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াতে যোগ দেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন