ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাকার ৫টি আসনের ৮৭৩টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে : রিটার্নিং অফিসার

ছবি: সংগৃহীত

ঢাকা জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রেজাউল করীম বলেছেন, ‘ভোটাররা যেন সুন্দর, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। ঢাকা জেলার ৫টি আসনে মোট ৮৭৩টি কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনের সার্বিক বিষয়ে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করীম বলেন, ‘নির্বাচনে অনেক চ্যালেঞ্জ আছে। তবে প্রত্যেকটি চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। আশা করি, এই চ্যালেঞ্জ আমরা কাটিয়ে উঠতে পারব। নিরাপত্তা বিবেচনায় প্রতিটা কেন্দ্রে আটটি করে সিসি ক্যামেরা লাগানো আছে। কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক আটকানোর ব্যবস্থার রয়েছে। কেউ যদি অনিয়মের চিন্তা করে থাকে তাহলে তারা পার পাবে না।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে অনেক বিষয় রয়েছে। এর সাথে অনেক মানুষ জড়িত। এগুলো নিয়ন্ত্রণ করা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা এটা মোকাবেলায় অনেক দিন ধরে কাজ করছি, অনুশীলন করছি। অনেক কিছু পর্দার আড়ালে করতে হয়, যা আপনারা দেখছেন না। কারণ চব্বিশ ঘণ্টাই আমরা কাজ করছি। নির্বাচনে ঝুঁকি আছে, এমন কোনো গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই। তবে ছোটখাটো যেগুলো সম্ভাবনা রয়েছে সেটি চিহ্নিত করছি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনে মোট ৩২ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ঢাকা- আসনে ছয়জন, ঢাকা- আসনে তিনজন, ঢাকা- আসনে জন, ঢাকা-১৯ আসনে আটজন এবং ঢাকা-২০ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ঢাকা সিসি ক্যামেরা রিটার্নিং অফিসার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

ঢাকার ৫টি আসনের ৮৭৩টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে : রিটার্নিং অফিসার

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রেজাউল করীম বলেছেন, ‘ভোটাররা যেন সুন্দর, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। ঢাকা জেলার ৫টি আসনে মোট ৮৭৩টি কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনের সার্বিক বিষয়ে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করীম বলেন, ‘নির্বাচনে অনেক চ্যালেঞ্জ আছে। তবে প্রত্যেকটি চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। আশা করি, এই চ্যালেঞ্জ আমরা কাটিয়ে উঠতে পারব। নিরাপত্তা বিবেচনায় প্রতিটা কেন্দ্রে আটটি করে সিসি ক্যামেরা লাগানো আছে। কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক আটকানোর ব্যবস্থার রয়েছে। কেউ যদি অনিয়মের চিন্তা করে থাকে তাহলে তারা পার পাবে না।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে অনেক বিষয় রয়েছে। এর সাথে অনেক মানুষ জড়িত। এগুলো নিয়ন্ত্রণ করা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা এটা মোকাবেলায় অনেক দিন ধরে কাজ করছি, অনুশীলন করছি। অনেক কিছু পর্দার আড়ালে করতে হয়, যা আপনারা দেখছেন না। কারণ চব্বিশ ঘণ্টাই আমরা কাজ করছি। নির্বাচনে ঝুঁকি আছে, এমন কোনো গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই। তবে ছোটখাটো যেগুলো সম্ভাবনা রয়েছে সেটি চিহ্নিত করছি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনে মোট ৩২ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ঢাকা- আসনে ছয়জন, ঢাকা- আসনে তিনজন, ঢাকা- আসনে জন, ঢাকা-১৯ আসনে আটজন এবং ঢাকা-২০ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত