ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামায়াত হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী

ছবি : সংগৃহীত

খুলনা- আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়- জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ভারতে যাওয়া লাগবে না।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

তিনি বলেন, জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কে‌নে না। জামায়াত কখনো বিকাশে টাকা দি‌চ্ছে না ভোট কেনার জন‌্য, আপনারা হা‌টবাজা‌রে গরু-ছাগল কেনার ম‌তো ভোট কি‌নে বেড়া‌চ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : খুলনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কৃষ্ণ নন্দী.

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ জুলাই ২০২৬

জামায়াত হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

খুলনা- আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়- জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ভারতে যাওয়া লাগবে না।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

তিনি বলেন, জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কে‌নে না। জামায়াত কখনো বিকাশে টাকা দি‌চ্ছে না ভোট কেনার জন‌্য, আপনারা হা‌টবাজা‌রে গরু-ছাগল কেনার ম‌তো ভোট কি‌নে বেড়া‌চ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত