ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চাঁদাবাজি-ধান্দাবাজি আমার লক্ষ্য নয়: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। ভোটারদের উদ্দেশে এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী আসন কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‌‘আমি ভোট চাইতে আসি নাই, ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে, সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি।’

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সব সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : চাঁদাবাজি-টেন্ডারবাজি হাসনাত আবদুল্লাহ ধান্দাবাজি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চাঁদাবাজি-ধান্দাবাজি আমার লক্ষ্য নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। ভোটারদের উদ্দেশে এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী আসন কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‌‘আমি ভোট চাইতে আসি নাই, ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে, সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি।’

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সব সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত