ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুট

ছবি: সংগৃহীত

গাজীপুরে ককটেল বিস্ফোরিত করে মোবাইল ব্যাংকিংয়ের এক মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত হাবিবুরকে উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিকাল চারটার দিকে মহানগরীর বাসন চৌরাস্তা এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনা ঘটে। এতে আহত হন মানি কালেক্টর মো. হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় মুখোশধারী হঠাৎ করে মানি কালেক্টর হাবিবুরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তিনি আহত হলে ছিনতাইকারী তার কাছে থাকা নগদ ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার একাধিক কর্মচারী জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দুষ্কৃতকারীরা তার গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনিয়ে নেয়।

বিষয়ে বাসন থানার (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করা হচ্ছে।

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : গাজীপুর ককটেল বিস্ফোরণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুট

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরে ককটেল বিস্ফোরিত করে মোবাইল ব্যাংকিংয়ের এক মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত হাবিবুরকে উদ্ধার করে গাজীপুরের তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিকাল চারটার দিকে মহানগরীর বাসন চৌরাস্তা এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনা ঘটে। এতে আহত হন মানি কালেক্টর মো. হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় মুখোশধারী হঠাৎ করে মানি কালেক্টর হাবিবুরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তিনি আহত হলে ছিনতাইকারী তার কাছে থাকা নগদ ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার একাধিক কর্মচারী জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দুষ্কৃতকারীরা তার গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনিয়ে নেয়।

বিষয়ে বাসন থানার (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করা হচ্ছে।

এমএইছ / ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত