ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এবার ব্যালটে ট্রাকই নৌকা-ধানের শীষ: নুর

এবার ব্যালটে ট্রাকই নৌকা-ধানের শীষ: নুর
ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেহেতু পটুয়াখালী- আসনে নির্বাচনে নৌকা ধানের শীষ নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ। তাই এই এলাকার জনগণের প্রতি অনুরোধ থাকবে- এলাকার সন্তান হিসেবে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি কথা বলেন। নুর বলেন, অফিসিয়ালি আসনে আমাদের প্রতি সমর্থন দিয়েছে। অতীতে আসনে নৌকা ধানের শীষের মধ্যেই নির্বাচন হতো। এবার যেহেতু দুটি প্রতীক নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ।

নুরুল হক নুর বলেন, আমি গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে সারা দেশে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও তা না করে এই জনপদের উন্নয়নের কথা চিন্তা করে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জন্মভূমিতে ছুটে এসেছি। আমার বিশ্বাস, আল্লাহ আমাদের কোনো কাজে নাখোশ হননি। 

নুর বলেন, ২৮ বছর পর ১১ হাজারের বেশি ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলাম। সেই ডাকসুর মতোই গলাচিপা-দশমিনাতেও ট্রাক মার্কার বিজয় হবে এবং আরেকটি ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে গলাচিপা-দশমিনার সন্তান হিসেবে সবার সহযোগিতা, সহায়তা সমর্থন প্রত্যাশা করছি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নুরুল হক নুর পটুয়াখালী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এবার ব্যালটে ট্রাকই নৌকা-ধানের শীষ: নুর

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেহেতু পটুয়াখালী- আসনে নির্বাচনে নৌকা ধানের শীষ নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ। তাই এই এলাকার জনগণের প্রতি অনুরোধ থাকবে- এলাকার সন্তান হিসেবে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি কথা বলেন। নুর বলেন, অফিসিয়ালি আসনে আমাদের প্রতি সমর্থন দিয়েছে। অতীতে আসনে নৌকা ধানের শীষের মধ্যেই নির্বাচন হতো। এবার যেহেতু দুটি প্রতীক নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ।

নুরুল হক নুর বলেন, আমি গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে সারা দেশে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও তা না করে এই জনপদের উন্নয়নের কথা চিন্তা করে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জন্মভূমিতে ছুটে এসেছি। আমার বিশ্বাস, আল্লাহ আমাদের কোনো কাজে নাখোশ হননি। 

নুর বলেন, ২৮ বছর পর ১১ হাজারের বেশি ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলাম। সেই ডাকসুর মতোই গলাচিপা-দশমিনাতেও ট্রাক মার্কার বিজয় হবে এবং আরেকটি ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে গলাচিপা-দশমিনার সন্তান হিসেবে সবার সহযোগিতা, সহায়তা সমর্থন প্রত্যাশা করছি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত