ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ করতে পারবে না। এমন মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনি প্রচারণায় গণসংযোগ পথসভায় এই কথা বলেন তিনি।  

তিনি বলেন, ‘আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে। ভোটারদের সজাগ করে তিনি বলেন, সামনের মাসের ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। একটা দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে। দাড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করছে? করে নাই। আমরা কাজ করছি। আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।

সময় সরকারে থাকাকালীন যেসব উন্নয়ন করেছেন সেসব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি। বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।

মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের কাছে জানতে চান গত পনেরো বছরে কেউ কি ভোট দিতে পারছেন। জবাবে ভোটাররা বলেন, পারিনি। তিনি বলেন, ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে। আবার কখনো ভোটটা নিয়ে চলে গেছে। এই ছিল গত পনেরো বছর। এখন একটা সুযোগ আসছেআওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছে ভারতে। চলে গেছে ভালো করেছে। কিন্তু আপনারা যারা সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছে। আমরা বলছি, যারা নিরপরাধ তাদের কেউ বিপদে পড়বেন না। আমরা আছি তাদের পাশে। যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেবো না। 

তিনি বলেন, ‘আমি আমার এলাকার হিন্দু-মুসলমান, বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করি। আমাদের উন্নয়নের জন্য কাজ করি। আমরা একসাথে কাজ করতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।

মির্জা ফখরুল আরও বলেন, ‘কিছু লোক হিন্দু মুসলিম ভাগ করতে চাই। কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ধানের শীষ মির্জা ফখরুল উন্নয়ন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত