ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইবির নওগাঁ জেলা কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সৈকত ও সোয়াইব

ছবি: সৈকত ও সোয়াইব

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে৷ ২০২৫-২৬ সেশনের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়৷ এতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াইব আহম্মেদ৷ ২০শে জানুয়ারি (মঙ্গলবার) পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি প্রকাশ করা হয়৷

 নবনিযুক্ত সভাপতি সৈকত বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। আমি চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সৈকত সোয়াইব ইসলামী বিশ্ববিদ্যালয় নওগাঁ জেলা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২১ জুন ২০২৬

ইবির নওগাঁ জেলা কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সৈকত ও সোয়াইব

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে৷ ২০২৫-২৬ সেশনের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়৷ এতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াইব আহম্মেদ৷ ২০শে জানুয়ারি (মঙ্গলবার) পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি প্রকাশ করা হয়৷

 নবনিযুক্ত সভাপতি সৈকত বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। আমি চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত