ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইবি শিক্ষিকা হত্যার বিচারসহ পাঁচ দাবিতে ফুঁসছে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।আজ শনিবার (৭ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এই স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো— আগামী ১৫ দিনের মধ্যে হত্যাকারী এবং হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।আসমার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩০ দিনের মধ্যে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য সকল সুযোগ-সুবিধার আওতায় আনা। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় যত দ্রুত সম্ভব বিভাগের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা। বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সকল আর্থিক লেনদেন ও কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা এবং আসমার অবদান ও স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম তার নামে নামকরণ করা।এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের দাবি অতিদ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবো। এছাড়া অন্যান্য দাবির বিষয়ে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।   এনএম/ধ্রুবকন্ঠ

ইবি শিক্ষিকা হত্যার বিচারসহ পাঁচ দাবিতে ফুঁসছে শিক্ষার্থীরা