জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার
শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ
কমিটিতে মো. রিপন হোসেন সভাপতি এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল
ইসলাম আকন্দ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোছাঃ
সুখী খাতুন, মোঃ ওয়ায়েছ কুরুনী, মোঃ রায়হান হোসেন, মোছাঃ জেসমিন, মোছাঃ ফেন্সি বানু,
রাহেলা, জাহাঙ্গীর আলম, সোহেলী শবনম ও সুশান্ত কুমার ঘোষ।
সভাপতি নির্বাচিত হওয়ায় মো.
রিপন হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,
শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত
সভাপতি মো. রিপন হোসেন বলেন, “আপনাদের দেওয়া আস্থা ও বিশ্বাস আমার জন্য অত্যন্ত সম্মানের।
ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষার
মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত
করতে আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা কাজে লাগানোর চেষ্টা করব।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের
সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার
পরিবেশ গড়ে তুলতে ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সুধীজনের আন্তরিক
সহযোগিতা, পরামর্শ ও দোয়া একান্তভাবে কাম্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীকৃষ্টপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়
ব্যক্ত করেন তিনি।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন