ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অসামাজিক কার্যকলাপের জন্য অভিযান চালানো হয় হোটেল গুলশান প্যালেসে

ছবি: সংগৃহীত

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে হোটেল গুলশান প্যালেস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া আবাসিক হোটেলটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় তিনতলার জানালা ভেঙে লাফিয়ে পড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা যায়। লাফিয়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের বেইলি ব্রিজসংলগ্ন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. আতিকুর রহমান নুঝাত তাবাসসুম। অভিযানের সময় হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে মাদক সেবন অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাদক অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তাদের ডোপটেস্টও করা হবে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময় মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমএইছ /  ধ্রুব্কণ্ঠ

বিষয় : ফরিদপুর হোটেল গুলশান প্যালেসে অসামাজিক আবাসিক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অসামাজিক কার্যকলাপের জন্য অভিযান চালানো হয় হোটেল গুলশান প্যালেসে

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে হোটেল গুলশান প্যালেস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া আবাসিক হোটেলটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় তিনতলার জানালা ভেঙে লাফিয়ে পড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা যায়। লাফিয়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের বেইলি ব্রিজসংলগ্ন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. আতিকুর রহমান নুঝাত তাবাসসুম। অভিযানের সময় হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে মাদক সেবন অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাদক অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তাদের ডোপটেস্টও করা হবে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময় মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমএইছ /  ধ্রুব্কণ্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত