ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দু'টি শিশুর পানিতে ডুবে মৃত্য! এলাকায় আহাজারী

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ বেলা আনুমানিক ১৪'০০(৪'০০) টার দিকে পানিতে ডুবে দু'টি শিশুর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মতিউরের আড়াই বছর বয়সী শিশুপুত্র  মোঃ রাজু এবং আতাবুরের ৪বছর বয়সী শিশুপুত্র মোঃ নূর হোসেন রাজুর বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য গর্ত করা ছোট্ট ডোবায় খেলার এক পর্যায়ে সকলের অলক্ষ্যে পানিতে পড়ে ডুবে মারা যায়। এলাকায় শোকের ছায়া ও আহাজারী বিরাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দু'টি শিশুর পানিতে ডুবে মৃত্য! এলাকায় আহাজারী